The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে তিন ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধিঃ সরাইলে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর বেলা ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মহাসড়কে একটি যাত্রীবাহী সিএনজি আপটক করে যাত্রীদের সর্বস্ব লুটে পালিয়ে যাচ্ছিল ডাকাত দল। তাদের পেছনে ডাকাত ডাকাত বলে চিৎকার ছুটছিল ভুক্তভোগী এক যাত্রী। এ সময় ডাকাতদের গ্রেপ্তার সড়কে টহলরত পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- নোয়াপাড়ার সিডিবেগ এলাকার হেলাল মিয়ার পুত্র সাগর (২০), সরাইল উপজেলার কালিকচ্ছের সাঈদ মিয়ার পুত্র আলামীন (২০) ও বিজয়নগর উপজেলার মাশাউড়া এলাকার মনিপুর গ্রামের আবু রহমানের পুত্র নূর আলম (২২)।

Exit mobile version