The voice of Brahmanbaria || Local news means the world is

স্কুল ছাত্রী মনি হত্যার বিচারের দাবীতে নবীনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


এস.এ.রুবেল :  নবীনগর উপজেলার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মনি দেব(১৫) হত্যার বিচারের দাবীতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। মিছিল শেষে নবীনগর -কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং বাস স্টেন্ডে হাতে হাত রেখে মানব বন্ধন রচনা করেন তারা । মানববন্ধনে সহপাঠী মনি হত্যার সাথে সংশ্লিষ্ট সবার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।

উল্লেক্ষ্য গত শুক্রবার গাছ কাটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হন স্কুল ছাত্রী মনি।

Exit mobile version