The voice of Brahmanbaria || Local news means the world is

দীর্ঘ ৮ বছর পর, কসবা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন


প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সম্মেলন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট  সৈয়দ একে এম এমদাদুল বারী।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহআলম এমপি’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল ইসলাম খাঁন বীর প্রতিক। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের সিসিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী, সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পদক মোঃ এমদাদুল হক পলাশ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম। জানা গেছে ২৪৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

Exit mobile version