The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্রী খুন

এস.এ.রুবেল  নবীনগর ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কাটাকে কেনদ্র করে সৃষ্ঠ সংঘর্ষে  নবীনগরের ভোলাচং কর্মকার পাড়ায় ১ স্কুল ছাত্রী খুন ও ৩ জন আহত হয়েছেন। মৃতের নাম মনি দেঁ (১৫) সে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। সূত্র জানায়,  আজ ৭/৬ সকালে এলাকার শুশীল কর্মকার গাছের ডাল কাটতে গেলে প্রতিবেশী মানিক দেঁ’র মধ্যে কথা কাটাকাটি হয়। তার রেশ ধরে সংঘর্ষ রূপ নেয়। সংঘর্ষ থামাতে  মানিক দেঁ’র স্কুল পরুয়া মেয়ে ছুটে আসলে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে মনি আহত হয়। তাৎক্ষনিক তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় প্রেরন করা হয়। বিকেল ৩ টার দিকে তার মৃত্যু হয়।
নবীনগর থানার ওসি আবু জাফর বলেন,  ঘটনাটির কথা শুনেছি তবে এখন পর্যন্ত মামলা করতে থানায় কেউ আসেনি।

Exit mobile version