The voice of Brahmanbaria || Local news means the world is

কালিসীমায় তুচ্ছ ঘটনার জের ধরে দুদলের সংঘর্ষে আহত ২০


প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার নাটাই দঃ ইউনিয়নের কালিসীমা গ্রামে দুদলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে,শিশুদের খেলা নিয়ে কালিসীমা (বুধাই) মোল্লা বাড়ীর উত্তর বাড়ী ও দক্ষিণ বাড়ীর লোকদের মধ্যে বিরোধ তৈরী হয়। গত বুধবার রাতে উত্তর বাড়ীর লোকজন দক্ষিণ বাড়ীর দুলাল মিয়ার ছেলে সাইদুল(১৮) কে ফোনে ডেকে নিয়ে মারধর করে।এ ঘটনার জের ধরে  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দুদলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে

উভয় পক্ষের

বাবু(২২),খালেদা খাতুন(৫০)

,ইসলাম(২৭)

,সাবের(২৮),কাসম

আলী(২৫),জাকির হোসেন(৩৮),জুম্মান৯২৬),

কোহিনুরবেগম(৫৫),আবু শামা(২৫),

সামসুল হক(২৮),মোশারফ

(২০),নাজির(৩০),

খায়েশ মিয়া(৩৭),সহ ২০ জন আহত হয়। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বেসরকারি কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

Exit mobile version