The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধি:ফৌজদারি অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছাম্মত কামরুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, চেয়ারম্যান গোলাপ ওই ইউনিয়নে সংগঠিত দাঙ্গা-হাঙ্গামা ও হত্যা মামলার আসামি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম নাজিম উদ্দিন ওই চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ওই আদেশের কপি ফ্যাক্স যোগে তার কাছে পৌঁছেছে।

আদেশে বলা হয়, ওই চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচিন নয়, বিধায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।

Exit mobile version