The voice of Brahmanbaria || Local news means the world is

শারজায় আগুনে বাংলাদেশিসহ নিহত ৪

শারজা: সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক কীটনাশক কারখানায় আগুন লেগে বাংলাদেশিসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার রাতে শারজার ওই কারখানায় আগুন লেগে আটজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে চারজন মঙ্গলবার মারা গেছেন।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্য বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক রয়েছেন।

আহত চারজন আল কুয়েতী ও আল কাশেমী হাসপাতালে ভর্তি আছেন।

শারজা সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল সুয়াদি জানান, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে শিল্প এলাকা আল সাজার ওই কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল।

Exit mobile version