The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ১১‘শ ৬৫ বোতল মাদক ধ্বংস

প্রতিনিধিঃ সরাইলে ১১‘শ ৬৫ বোতল মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে সরাইল থানা কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে পুলিশ। পুলিশ জানায়, গত দুই মাসে বিভিন্ন স্থানে ও সড়কে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ মদ ও ফেন্সিডিল জাতীয় বোতলজাত তরল মাদক দ্রব্য উদ্ধার করে। মাদকের সাথে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী ও সেবনকারীদের বিভিন্ন সময়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের উপস্থিতিতে ১১‘শ ৬৫ বোতল মাদক ধ্বংস করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী ও তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিদর্শক আব্দুল হক।

Exit mobile version