The voice of Brahmanbaria || Local news means the world is

ম. ফ. কাইয়ুম খান খুকুর মৃত্যুতে পৌর জাতীয় পার্টির গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. ফ. কাইয়ুম খান খুকুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফিরোজ খান ও সদস্য সচিব আবু কাউসার খান। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আরো বলেন, ম. ফ কাইয়ুম খান খুকু ছিলেন পৌর জাতীয় পার্টির একজন অভিভাবক। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।

Exit mobile version