The voice of Brahmanbaria || Local news means the world is

শোক সংবাদ : আব্দুল আলীম খাদেম

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুরের প্রবীণ ব্যক্তিত্ব শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফের প্রবীণ সেবক আব্দুল আলীম খাদেম (৯৮) রোববার সন্ধ্যা ছ’টায় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহে—–রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিতে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহীকে শোকাহত করে গেছেন। সোমবার বাদ জোহর খড়মপুর মাজার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজাশেষে খড়মপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Exit mobile version