The voice of Brahmanbaria || Local news means the world is

জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন এর মাতার মৃত্যুতে শেখ কামাল পরিষদের শোক বার্তা

জাতির পিতা বঙ্গবন্ধু’র ডাকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক জিএস ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর প্রয়াত আবদুল কুদ্দুস মাখনের মাতা আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যডাভোকেট আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক সংবাদ কর্মী সৈয়দ মোহাম্মদ আফজল ও কোষাধ্যক্ষ মিসেস ফেরদৌসী বেগম পলি। সংবাদপত্র প্রদত্ত শোক বার্তায় তারা উল্লেখ করেন যে, রত্মগর্ভা মরহুমা আমেনা খাতুন মুক্তিযুদ্ধকালিন সময়ে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় মরহুমা আমেনা খাতুন ভারতের আগরতলার একটি ভাড়া করা বাড়ীতে তিনি মুক্তিযোদ্ধাদেরকে নিজ হাতে রান্না করে খাওয়াতেন। পুত্রতুল্য মুক্তিযোদ্দাদেরকে তিনি মনোবল সহ যুদ্ধে লড়াই করার অনুপ্রেরনা যোগাতেন।

Exit mobile version