The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা,জালটাকা সহ ৫ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বাদল গ্রেফতার

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ কসবা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত্যু-সুলতান খার ছেলে দুইটি হত্যা,জালটাকা,প্রতারণা মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী সফিকুল ইসলাম বাদল(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মো.মজিজুর রহমান পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে দুইটি হত্যা,জালটাকার নোট তৈরী,বিভিন্ন প্রতরানাসহ মোট ৫টি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বলে থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান।
#######

Exit mobile version