The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ছাত্রলীগের পাল্টাপাল্টি প্রেস বিজ্ঞপ্তি


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কমিটি নিয়ে উপজেলা নেতৃবৃন্দ পাল্টাপাল্টি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। গত সোমবার রাতে ছাত্রলীগের আহবায়ক মুরাদ হোসেন, যুগ্ম-আহবায়ক ফজলে রাব্বি, শামীম মোল্লা, শাহবুদ্দিন বেগ শাবলু, সৈয়দ তানিজল শাহ এক বিজ্ঞপ্তিতে জানান, মেয়াদোত্তীর্ণ হওয়া কর্মকান্ড না থাকাসহ বিভিন্ন কারনে কলেজ কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। পরদিন অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন নয়ন ও সৈয়দ যুবরাজ শাহ রাসেল জানান, কলেজ কমিটির বিষয়ে উপজেলা কমিটির কোনো সভা হয়নি। কলেজ কমিটি এখনো বহাল আছে।

Exit mobile version