The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত, আটক-৯


প্রতিবেদক ॥  ১৮ দলের ডাকা হরতাল চলাকালে ব্রাহ্মণাড়িয়ায় দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। সকালে  জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শহরের দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল। দুর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা টহল দিতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ দলের ৯জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Exit mobile version