The voice of Brahmanbaria || Local news means the world is

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে আখাউড়ায় ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি ॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল। সকালে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কয়েশ নেতাকর্মী মিছিল করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি আলআমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসসাদিক ভূইয়া গালিব, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শাওন,  সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। বক্তারা তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি তীব্র নিন্দা জানান এবং লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারী পরোয়ানা বাতিল করার দাবী জানান।

Exit mobile version