The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বখাটে পুত্রকে পুলিশে দিল পিতা


প্রতিনিধি ॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বখাটে পুত্রকে পুলিশে সোপর্দ করেছে পিতা। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের আনসার কমান্ডার মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ জহিরুল হক (৩৮) দীর্ঘ দিন ধরে এলাকায় বখাটেপনা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এর প্রতিবাদ করলে সে পরিবারের সদস্যদের উপর অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ভাবে নির্যাতন চালায়।
সোমবার সকালে তাকে তার পিতা নাসিরনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট সামিহা ফেরদৌসী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করে।

Exit mobile version