The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশের বিশেষ অভিযানে সাফল্য, বিপুল পরিমার মাদকসহ ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫৭

প্রতিবেদক : বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যাপক সফলতা অর্জন করেছে। বিগত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে জেলার ০৯ টি থানায় মোট ১৫১ জন গ্রেফতারী পরোয়ানার আসামী, ৪৪ কেজি গাঁজা, ৬৯ বোতল ফেন্সিডিল,  ২২,২০০পিস নেশা জাতীয় বিশেষ ট্যাবলেট, ৩০ লিটার চোলাই মদ, ৩০ পিস ইয়াবা, ৬২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরী দাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ২৪ ঘন্টার বিশেষ অভিযানের নির্দেশনা দেয় জেলা পুলিশ সুপার কার্য্যালয়।

Exit mobile version