The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় শিবিরের দুই নেতা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্র শিবিরের শাখার সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা ছাত্র শিবিরের সভাপতিসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায, গত শনিবার রাত প্রায় ১১টায় কসবা উপজেলার পৌর শহরের টিএ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারন সম্পাদক আমীর হোসেন (২৮) ও কসবা উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ নাসির উদ্দিন (২৫)। গ্রেফতার হওয়া আমীর হোসানে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং নাসির কসবা পৌর এলাকার জগন্নাথপুরের হেলাল উদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুই শিবির নেতার বিরুদ্ধে হরতালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে কসবা থানায় তিনটিসহ ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর থানায় দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

Exit mobile version