The voice of Brahmanbaria || Local news means the world is

শহীদ জিয়ার ৩২তম শাহাদাৎ বার্ষিকী সফল করার লক্ষ্যে আখাউড়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, হাজী মন্তাজ মিয়া কাউন্সিলর, হাজী জালাল উদ্দিন, মন্তাজ মিয়া, এম.এ রউফ চৌধুরী, নাহিদুল ইসলাম, শামীম ইকবাল, আল আমিন মোল্লা, মাহমুদুল হাসান, মফিজুল ইসলাম, রুকন উদ্দিন লিটন, জাবেদ আহমেদ ভূইয়া, দেলোয়ার হোসেন(২), শাহীন মোল্লা প্রমুখ।
সভায় আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও বিকাল ৩টায় দণি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version