The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা

প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে পাষন্ড স্বামী। জানা যায়, ৬ মাস পূর্বে উপজেলার রাধানগর গ্রামের হোসেন মিয়ার মেয়ে লাভলী আক্তার (২০) এর সাথে বিয়ে হয় একই উপজেলার দেবগ্রামের কানাপট্টির আবুল খায়েরের পুত্র শাফায়েত আলী (২৮) এর। বিয়ের পর থেকে স্বামী শাফায়েত আলী তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই মারধোর করত। এর জের ধরে ৮ দিন পূর্বে বেধড়ক মারধোর করলে স্ত্রী লাভলী আক্তার বাবার বাড়িতে চলে আসে। এসব ঘটনার জের ধরে গত রবিবার রাতে লাভলীর পিতাকে মারধর করে সাফায়েত। গতকাল সকালে শ্বশুর বাড়িতে এসে মাফ চাওয়ার কথা বলে ভাত খাওয়া অবস্থায় স্ত্রীর লাভলী আক্তারের গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় সে তার কপালে ও বাম হাতের রগ কাটার চেষ্টা চালায়। এ ঘটনার পর সে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সাফায়েতকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

Exit mobile version