The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিসের উদ্বোধন

প্রতিনিধি ॥  শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিস উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিসের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম , উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। জেলা রেজিষ্টার আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাব রেজিষ্টার রমজান আলীর,সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব. জহিরুল হক খান বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক এডঃ তানভীর ভূইয়া প্রমুখ।

Exit mobile version