The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ১০টি তাজা বোমা, ছোড়া উদ্ধার


প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় তৈরি শক্তিশালী ১০টি বোমসহ ছোড়া উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টায় আখাউড়া পৌরশহরে দূর্গাপুর এলাকার রেল লাইনের পাশ থেকে এ গুলো উদ্ধার করা হয়। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের দূর্গাপুর এলাকার ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের পাশের পরিত্যক্ত জায়গা থেকে শক্তিশালী তাজা ১০টি হাত বোমা, ৪টি বড় ছোড়া, ৩টি কৌড়াবাড়ি (লোহা উঠানোর যন্ত্র) উদ্ধার করেছে। বোমাগুলো লাল ইনসুলেশন টেপ (কস্টটেপ) দিয়ে মোড়ানো ছিল। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আখাউড়া থানার এসআই কাঞ্চন কুমার দাশ জানান, বোমাসহ ওই গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ডাকাতির সময় ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

Exit mobile version