The voice of Brahmanbaria || Local news means the world is

৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

আজ শুক্রবার বিকেল ৫টায় শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বানে পৌরসভার গোকর্ণ ঘাট ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জননেতা মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মইনুদ্দিন মইন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। অনুষ্ঠান উদ্বোধন করবেন শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. কামরুজ্জামান অপু। প্রধান বক্তা শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির সুমন। অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীপক পাল।

Exit mobile version