|
গত ২৪এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত পোশাক শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। আজ শুক্রবার বাদ জুম্মা পুরাতন কোর্ট মসজিদে উক্ত মিলাদ মাহফিলে ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া। |