The voice of Brahmanbaria || Local news means the world is

মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রতিবেদক : মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ২জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার পূর্ব মেড্ডার আব্দুল লতিফের ছেলে সজিব(২৩), ও জমসেদ মিয়ার ছেলে এনামুল ওরফে এনাম(২৭)।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ১৭ জন সদস্যের নাম জানিয়েছে আটককৃতরা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ দিদারুল আলম জানান,  প্রাপ্ত তথ্য মতে সিন্ডিকেটের সকল সদস্যদের গ্রেফতার এবং মোটর সাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

Exit mobile version