The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে লুটপাটের পর ঘরে আগুন দিয়েছে দুবৃত্তরা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লুটপাটের পর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে নিলখী গ্রামে সাবেক মেম্বার আলী আহম্মেদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় বাড়িতে কেউ ছিলেন না।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত ঘরের চালা কেটে ঘরে ঢুকে নগদ টাকা, প্রায় ১৫ ভড়ি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে করে যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দিয়ে যায়। এসময় ঘরে কেউ ছিলেন না। ঘর তালাবদ্ধ ছিলো। গৃহকর্তা সাবেক মেম্বার আলী আহম্মদ জানান, ‘আমার পরিবার ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে গেছে। ওইসময় আমি সলিমগঞ্জ বাজারের দোকানে ব্যবসা করছিলাম। খবর পেয়ে দৌঁড়ে এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। আমার ঘর,প্রয়োজনীয় কাগজপত্র, দলিল, মালামাল লুটসহ পুড়ে ছাই হয়ে গেছে।’

Exit mobile version