The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত প্রায় ৯টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত ৮টায় ওই যুবককে দুই যুবক আহত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে তারা তাকে রেখে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এসে ওই যুবককে মৃত ঘোষনা করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহতের মাথার বাম পার্শ্বে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Exit mobile version