The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বাড়ির সীমানা প্রাচীর ধ্বসে শিশুর মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধ্বসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নবীনগর পৌর শহরের মাঝিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৩) নামের ওই শিশু মাঝিকাড়া এলাকার মুজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ঘেষে শিশুটি খেলা করছিল। এসময় ওই শিশুর উপর দেয়ালটি ধ্বসে পড়ে। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
এলাকাবাসী আরও জানায়, নিহত শিশু আব্দুর রহমান পেশায় রাজমিস্ত্রী মুজিবুর রহমানের একমাত্র ছেলে সন্তান। তার সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মুজিবুর ও তার স্ত্রী একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে এখন বার বার মুর্ছা যাচ্ছেন।

Exit mobile version