The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন করেছে বখাটে যুবক


প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন করেছে এক বখাটে যুবক। এঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে। জানা যায় উপজেলার মিরাশানী গ্রামের আলী আকবরের ছেলে ইয়ামিন (১৯)  বৃহস্পতিবার রাতে চম্পকনগর মাছিমপুর গ্রামে চতুর্থ শ্রেনী পড়ুয়া ছাত্রীকে বাড়ী থেকে ডেকে বের করে ফুসলিয়ে পাশ্ববর্তী স্কুলে নিয়ে যায়। এসময় ইয়ামিন তার বন্ধু মামুন ও কবীরের সহাতায় ছাত্রীকে ধর্ষন করে। এঘটনার পর শুক্রবার ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের  গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version