The voice of Brahmanbaria || Local news means the world is

টর্ণেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে সোনালী ব্যাংকের ২৫লাখ টাকার অনুদান

প্রতিবেদক : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া টর্ণেডো ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে  শনিবার ৪৯৮ পরিবারের মাঝে ২৫লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ, ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ, এইচ, এম হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম)। তাছাড়া সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক মোঃ নজিবর রহমান, শেখর দত্ত, মোঃ মাহবুব হোসেন, মোঃ এনামূল হক চৌধুরী, বেগম সেলিমা আহমেদ এবং ব্যাংকের কর্মকর্তাগন এবং স্থানীয় জনপ্রতিধিগন ও উপস্থিত ছিলেন।

Exit mobile version