The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা,স্বামী সহ গ্রেফতার ৩


প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুক লোভী পাষন্ড স্বামী স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করার অভিযোগে স্বামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হচ্ছে মনি বিশ্বাস (২১)। সে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ির থানার পাঁচগাঁও গ্রামের হেমন্ত ডালীর কন্যা।  সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামের ফালু বিশ্বাসের ছেলে সুখেন বিশ্বাস এর সাথে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের হেমন্ত ডালীর মেয়ে মনিকা বিশ্বাস এর সাথে মাত্র তিন মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী প্রায়ই যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করত। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়। এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন মিলে প্রচন্ড মারধর করার এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পুলিশ পাষন্ড স্বামী সুখেন বিশ্বাস (২৫) তার ছোট ভাই শুভবিশ্বাস (২৩) ও চাচা বিমল চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আবু জাফর বলেন এই ঘটনায় একটি খুনের মামলা হয়েছে, খুনের দায়ে স্বামী সুকেন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version