The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে জামায়াত ও শিবিরের ২ নেতা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর জামায়াত ও ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন স্থানে বসে নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে হরতাল চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে নবীনগর থানায় মামলা রয়েছে। তারা হলেন- পৌর জামায়াতের সহকারী আমির খুরশিদ আলম খোকন ও শিবপুর ইউনিয়ন শাখা ছাত্রশিবির সভাপতি কামরুল ইসলাম (২৭)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ চৌধুরি জানান, জামায়াত ও শিবিরের ১০ থেকে ১২ জন নেতাকর্মী উপজেলা সদরের মাঝিকাড়া বাস স্ট্যান্ডের পেছনে নির্জন জায়গায় বসে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ জামায়াত নেতা খোকন ও শিবির নেতা কামরুলকে গ্রেফতার করে। এসময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে নবীনগর থানায় গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

Exit mobile version