The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বিএনপি-হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষ: আহত ৫

বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হেফাজত ইসলাম ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুলিশের দুই সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) ৫ জন আহত হয়েছে। আহত দুই এএসআই হলেন, ইসমাইল হোসেন এবং মিন্টু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিনটি যানবাহন ভাঙচুর করে। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরতাল সমর্থকেরা পালিয়ে যাওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Exit mobile version