The voice of Brahmanbaria || Local news means the world is

১১ মে শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচী


প্রতিবেদক : আগামী ১১ মে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী। সকাল স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। ১২ মে সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

Exit mobile version