The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলের বিক্ষোভ


প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে গায়েবী জানাযা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ এমদাদুল হক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা শওকত আমীন প্রমুখ।

Exit mobile version