The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে অর্ধশত কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

প্রতিনিধি ॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে অর্ধশতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এসময় বেশ কয়েকটি ফলের বাগান ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, উপজেলার সিঙ্গারবিল, পত্তন, বিষ্ণুপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সকালে কালবৈশাখী আঘাত হানে। এতে গ্রামের বিষ্ণুপুর, দুলালপুর গ্রামসহ অন্যান্য গ্রামের অর্ধশত কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়। বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন জানান, ঝড়ে এলাকার বোম্ভের লিচু বাগান, কাঠাল বাগান, আম বাগান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

Exit mobile version