|
প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত ও ২ জন আহত হয়েছে। প্রত্যদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট সহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর ব্রীজের কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি ব্যাক্তিগত গাড়ি ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাইভেটকার চালক ইসমাইল মিয়া (২৫)ও যাত্রী শনি বেগম (২৫) ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় দুই যাত্রী। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। |