The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত

প্রতিনিধি ঃ ব্রাহ্মনবাড়িয়া কসবা উপজেলা কায়েমপুর গ্রামের জব্বার হাজীর ধানের জমিতে ধান কাটতে গিয়ে  শনিবার দুপুরে মন্টু মিয়া (২৮)এক ধানকাটা শ্রমিকের বজ্রপাতে  নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাকে কসবা হাসপাতালে আনার পর কতব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত মন্টু মিয়াকে কসবা হাসপাতালে কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান দেখতে যায়। নিহত মন্টু মিয়ার পিতপার নাম আকজাল মিয়া, গ্রামেরবাড়ি চকতইরা,থানা তারাবাই,জেলা-রংপুর বলে তার সঙ্গী শ্রমিকরা জানান। কসবা পুরাতন বাজাওে নিহত মন্টু মিয়ার লাশ ভ্যান গাড়ী দিয়ে টাকা তুলে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Exit mobile version