The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে কুপিয়েছে দুস্কৃতিকারীরা


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনার জেরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক সরকারকে কুপিয়ে আহত করেছে দুস্কৃতিকারীরা। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, জায়গা নিয়ে আড়িয়ল গ্রামে সাহেদ চেয়ারম্যানের গোষ্ঠি ও ইসহাক সরকারের গোষ্ঠীর লোকদের মধ্যে শুক্রবার সকালে কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার দু’পরে মধ্যে সমঝোতার ব্যবস্থা করে আড়িয়ল বাজারে জুম্মা নামাজ পরতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার সময় সাহেদ চেয়ারম্যানের বাড়ির লোকজন তার উপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার আড়িয়ল গ্রামের সাদত আলী সরকারের ছেলে।

Exit mobile version