The voice of Brahmanbaria || Local news means the world is

মাহমুদুর রহামানের মুক্তি ও প্রেস খুলে দেওয়ার দাবীতে নাসিরনগর সাংবাদিক সমিতির মানব বন্ধন


প্রতিনিধি:- দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নির্ভিক সাংবাদিক, সময়ের সাহসী কলম যোদ্ধা, মোঃ মাহামুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেওয়ার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সাংবাদিক সমিতির মানব বন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সাংবাদিক সমিতির সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আলী আজম, আঃ কাদের সেন্টু, আবু বক্কর সিদ্দিক বাবর, সামছুল আরিফিন, মোবারক হোসেন, আজিজুর রহমান চৌধুরী, আছমত আলী, প্রমুখ। সভাটি পরিচালনা করেন, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক  ও দৈনিক আমার দেশ, নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান। বক্তারা অনুতিবিলম্বে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দিতে সরকারের প্রতি উদ্বাত্ব   আহবান জানান।

Exit mobile version