The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর চাতলপাড়ে হেফাজতে ইসলামের সভা অনুষ্ঠিত

প্রতিনিধি:- হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়ন ও ৫মে ঢাকা অবরোধ করার লক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী  ১ মে রোজ- বুধবার বেলা ১০ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। হেফাজতে ইসলামের চাতলপাড় ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহম্মদ আনসারী। হেফাজতে ইসলামের চাতলপাড় ইউনিয়ন সাধারন সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিভিন্ন স্থানীয় ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। সকল ১০ ঘটিকায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলে ও স্থানীয় মতাসীন প্রশাসনিক বাধার কারনে জুমার নামাজের পর সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ হাজার লোকের সমাগন ঘটে।
Exit mobile version