The voice of Brahmanbaria || Local news means the world is

শোক সংবাদ : ডাঃ ফরিদুল হুদা ও মাহবুবুল হুদার বড় ভাই নূরুল হুদা ভূঁইয়া’র ইন্তেকাল


সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোঃ ফরিদুল হুদা ও সাবেক পৌর চেয়ারম্যান মাহবুবুল হুদা ভূঁইয়া’র বড় ভাই তালশহর পূর্ব ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মেড্ডা সবুজবাগ মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নূরুল হুদা ভূঁইয়া মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাঁর মেড্ডা সবুজবাগস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি………..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজের জানাজা আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লোকনাথ দিঘীর পাড় (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর কামাউড়া ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় শরিক হয়ে উনার আত্মার মাগফেরাত কামনার অনুরোধ  জানিয়েছেন তাঁর ছেলে আলমগীর হুদা ও আবিদুল হুদা।

Exit mobile version