The voice of Brahmanbaria || Local news means the world is

মজলিশপুরে পারিবারিক কলহের জেরে দু-সন্তানের জননী এক গৃহবধূ খুন


শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিমপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দু-সন্তানের জননী শামছুন্নাহার(২৭) এক গৃহবধূ খুন হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামী কামাল মিয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, নিহতের শ্বাশুড়ী,দেবর এ হত্যা কান্ড ঘটাতে পারে। প্রাথমিকভাবে পুলিশ শামছুন্নাহারকে গলাটিয়ে শ্বাসরুধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে।

Exit mobile version