The voice of Brahmanbaria || Local news means the world is

সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে আখাউড়া উপজেলা বিএনপির শোক মিছিল


প্রতিনিধি : সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার শোক র‌্যালি করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার সকালে পৌর শহরের সড়ক বাজার দলীয় কার্যালয় থেকে এক শোক মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে মায়াবী সিনেমা হলের  সামনে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির য্গ্মু সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, দেলোয়ার হোসেন খাদেম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমীন মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা নিহত প্রতি পরিবারকে সরকারের প থেকে ৩০ লাখ এবং আহত প্রতি শ্রমিককে ২০ লাখ টাকা ক্ষতিপূরন দেওয়ার দাবি জানান।

Exit mobile version