The voice of Brahmanbaria || Local news means the world is

হ্যান্ডকাপ নিয়ে আসামীর পলায়ন

শামীম উন বাছির:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছে এক আসামী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। পালিয়ে যাওয়া আসামীর নাম শাকিল আহমেদ-(২৫)। সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চান্দি গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় মারামারি করার সময় বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিজয়নগর থানার কনস্টেবল মীর্জা হোসেন ও কনস্টেবল নূর উদ্দিন তাকে হ্যান্ডকাপ পরিয়ে একটি সিএনজি চালিত অটোরিকসা দিয়ে আদালতে সোপর্দ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসার পথে অটোরিকসাটি সদর উপজেলার বিশ্বরোড এলাকায় পৌছলে শাকিল চলন্ত অটোরিকসা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। পালিয়ে যাওয়া শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে

Exit mobile version