The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ৫১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। দুপুর ২টায় উপজেলার বৈশামুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ রফিক মিয়া (৩৫)। সে বৈশামুড়া গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version