The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিল থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, ওই যুবক হত্যাকান্ডের শিকার হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি গ্রামের একটি বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কাপড়ের ফাঁস লাগানো রয়েছে। কোথাও হত্যা করে দুর্বৃত্তরা তাকে এখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হয়।
Exit mobile version