The voice of Brahmanbaria || Local news means the world is

শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারও ক্ষমতায় আসবে.. জিয়াউল হক মৃধা


প্রতিনিধিঃ পানিশ্বরের শাহ সূফী আয়েত উল্লাহ শাহ’র মাজার জিয়ারত করেই এখান থেকে আমার নির্বচনী কার্যক্রম শুরু করেছিলাম। সেই দিন অগনিত নারী পুরুষ রাস্তার দুপাশ থেকে হাত নেড়ে আমাকে সমর্থন জানিয়েছিল। আমি অভিভ’ত হয়েছিলাম। নির্বাচনে ও পেয়েছি আপনাদের সহযোগীতা। তাই আমি আপনাদের কাছে ঋনী। আমার প্রধান অঙ্গিকার ছিল সরাইল-পানিশ্বর সড়ক। আগামী ২/১ মাসের মধ্যেই ইনশাল্লাহ টেন্ডার হবে। কথা দিয়েছিলাম গাড়ী দিয়ে যেই দিন পানিশ্বর আসতে পারি, সেই দিনই আসব। আজ আল্লাহ আমাকে গাড়ী দিয়ে এখানে এনেছেন। কিছুটা হলেও স্বস্থ্যিবোধ করছি। অবহেলিত পানিশ্বরের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তার বিচারের ভার আপনাদের। আপনাদের দাবী গুলো যৌক্তিক। তবে সময় খুবই কম। তার পর বিরুধী দলের অয়ৌক্তিক হরতাল। দেশকে পিছিয়ে দিয়েছে। স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ কাজ গুলো করে দিব। আপনাদের সাথে রয়েছে আমার রক্তের ও আত্মার সম্পর্ক। আল্লাহ’র ইচ্ছায় সরাইল- অরুয়াইল সড়কের কাজ শেষ করে ৭০ হাজার মানুষের স্বপ্ন পূরন করতে পেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্থ্য করেছেন শাহবাজপুর- শাহজাদাপুর রাস্তা, রসুলপুর-আজবপুর রাস্তা ও সরাইল- পানিশ্বর রাস্তার কাজের বিষয়টি মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন পেয়েছে। বেড়তলা- ভিটঘর সড়কের কাজটি আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডারে যাবে। তিনি বলেন, দেশ রতœ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবার ও ক্ষমতায় আসবে। গত শুক্রবার সন্ধায় পানিশ্বর বাজারে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি বিরুধী দলের উদ্দেশ্যে বলেন, জনগনের ভোট নিয়ে পাস করে পার্লামেন্টে এসে তাদের কথা বলবেন না। আবার সরকারি বেতন ভাতা বিদেশ ভ্রমন সহ সকল সুবিধা ভোগ করবেন। এটা কোন ধরনের আপচরন। জনগন কিন্তু মনে রাখবে। যে কোন সমস্যা সমাধানের কেন্দ্রন্দিু সংসদ। আপনারা আসুন কথা বলুন। দয়া করে আর দেশের জান মালের ক্ষতি করবেন না। শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় চেয়ারম্যান মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টীর সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, ইউপি জাতীয় পার্টীর সভাপতি নাজমুল হক, ইউপি আ’লীগের সম্পাদক আমজাদ হোসেন, যুবলীগ নেতা জজ মিয়া ও ছাত্রলীগ নেতা

Exit mobile version