The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল থানা বিএনপি ও সকল অংগ সংগঠনের অংশ গ্রহনে সরাইলে হরতাল পালিত

বিএনপি’র শীর্ষ নেতাদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচী সরাইল থানা বিএনপিও সকল অংগ সংগঠনের উদ্যোগে অধ্য সকাল ৬.০০টা থেকে সফল ভাবে পালিত হচ্ছে। বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  এ সময় সরাইল কুট্টাপাড়া মোড় ও অন্নদা স্কুল মোড়ে একত্রিত হয়ে সরাইল থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল রহমানের নেতৃত্বে বিশাল মিছিল সহ সরাইলের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে এডঃ আব্দুল রহমানের সভাপতিত্বে সরাইল অন্নদা স্কুল মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । সরাইল থানা ছাত্র দল সাধারণ সম্পাদক জহির উদ্দীন ভুঞার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ সভাপতি মানিক মাষ্টার বিএনপি’র নেতা জয়েল মেম্বার , এনামুল হক লোকমান, আরিজ মেম্বার, মালু মুন্সি, আতিকুল রহমান চেয়ারম্যান(সাবেক), ইসলামী ঐক্যজোট নেতা মৌলানা ইদ্রিছ, মৌলানা আনিছ, হাছেন আলী, রাহিম, রাজু, সবুজ, মিন্টু, সুমন, ইকবাল, হৃদয়, বাবু, শ্রমিক দল সেক্রেটারি ডি এম আলী , আওলাদ, ফিরোজ মিয়া, যুবদল নেতা বাবু, বিএনপি নেতা আলী মিয়া,বাবুল মিয়া, যাদব আলী . বিপ্লব । দুলাল মিয়া , এডঃ গিয়াসউদ্দিন ঠাকুর, মরম আলী, শফীকুল ইসলাম, আরমান, সুমন, ঈমান, আবু হোসেন পল্লব দত্ত, কামরুল, কামাল, আলাল, জালাল, রাকিব, জুয়েল , আসমত, জিলাল, আলমগীর, শুক্কুর প্রমুখ । বক্তরা আগামী দিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের ডাকা সকল কর্মসূচী সফলভাবে পালন করে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে বিদায় করার প্রত্যয় ব্যক্ত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version