The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়েছে সন্ত্রাসীরা


প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তারা ঘরে ভাংচুর লুটপাট ও খরের কুঞ্জে আগুন দেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাতমোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামের আবু তাহের মিয়ার সাথে একই গ্রামের ধন মিয়ার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় আবু তাহের মিয়ার কন্যা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছাত্রী বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ধন মিয়া ও তার লোকজন তাহের মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তার কন্যাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা ঘর ভাংচুরসহ স্বর্ণালংকারসহ প্রায় ৩ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, ওই ছাত্রীর পিতা আজ বুধবার ধন মিয়াকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version